আম বাগানে জোর করে এক মহিলাকে মদ খাইয়ে কুকর্ম করার চেষ্টা করে কিছু দুস্কৃতি। তা দেখে বাঁধা দিতে গিয়ে আক্রান্ত ছেলে। শুক্রবার ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার নরহাট্টা গ্রামপঞ্চায়েতের আনন্দিপুর গ্রামে। আহত ছেলে আসিফ শেখ মালদা মেডিক্যালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে আজ সকালে কাজ সেরে মা ও ছেলে আমবাগান দিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় এলাকার দুস্কৃতি ইজরাইল শেখ ও আলি শেখ সহ বেশ কয়কজন দুস্কৃতি তাদের পথ আটকায়। এরপর ছেলেকে ধরে রেখে ছেলের সামনে মাকে মদ খাইয়ে কুকর্ম করার চেষ্টা করে। কোনক্রমে ওই দুস্কৃতিদের হাতকে ছুটে মাকে বাঁচাতে গেলে ছেলেকে লাঠি দিয়ে বেধরক মারধর করতে থাকে ওই দুস্কৃতিরা। মা ও ছেলের চিৎকারে গ্রামবাসীরা আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। আহত ছেলেকে উদ্ধার করে মালদা মেডিক্যাল নিয়ে আসে। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।